অসমে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিধায়ক মওলানা বদরুদ্দিন আজমলকে "অসমের স্যার সৈয়দ" বলে আখ্যায়িত করেছেন বিশিষ্ট চিকিৎসক ডা. আজমল হুসেন চৌধুরী।
তিনি বলেন, মওলানা বদরুদ্দিন আজমলের নিরলস প্রচেষ্টার ফলেই অসমের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত পরিবারের বহু ছাত্র-ছাত্রী আজ ডাক্তার,ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর উদ্যোগ অসমের শিক্ষা জগতে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি মন্তব্য করেন।#BadruddinAjmal #MaulanaBadruddinAjmal #AjmalFoundation #AjmalSuper40 #Education #Assam #SirSyedOfAssam #NEET #JEE #MedicalEducation #Engineering #HigherEducation #AssamNews #TarangaTV