চাকদা: মদ্যপান করে বেপরোয়া গতীতে গাড়ী চালানোর অভিযোগ, ঘোড়ালিয়া বাইপাস থেকে গাড়ী সহ গ্রেফতার গাড়ী চালক
Chakdah, Nadia | Mar 16, 2026 মদ্যপান করে বেপরোয়া গতীতে গাড়ী চালানোর অভিযোগ, ঘোড়ালিয়া বাইপাস থেকে গাড়ী সহ গ্রেফতার গাড়ী চালক। সূত্রের খবর, বিহারের বাসিন্দা পেশায় গাড়ী চালক এক যুবক রবিবার রাতে চাকদা থেকে গাড়িতে পণ্য নিয়ে বহরমপুর যাচ্ছিলেন। অভিযোগ, ঘোড়ালিয়া বাইপাস এলাকায় নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ী চলতে দেখে ট্রাফিক পুলিশ এর সন্দেহ হলে তারা ওই গাড়িকে দাঁড় করায়। পরে দেখাযায় মদ্যপান করে গাড়ী চালাচ্ছে চালক। আর এর পরই গাড়ী চালককে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিও।