পাড়া: মানব পাচার বিরোধী দিবস পালিত হলো পাড়া ব্লকে, উপস্থিত বিডিও
Para, Purulia | Jul 31, 2026 মানব পাচার বিরোধী দিবস পালিত হলো পাড়া ব্লকে। পাড়া ব্লক প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাড়া ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও পাড়া ব্লকের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে এই মানব পাচার বিরোধী দিবস পালন করা হয়। এদিন দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লকের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে পাড়া ব্লকের বিডিও নীলাঞ্জন সিনহা সহ অন্যান্য আধিকারিকরা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।