হুড়া: দুর্ঘটনা রুখতে নজিরবিহীন পদক্ষেপ,হুড়া সহ পুরুলিয়ায় চালু ৩ ট্রাফিক গার্ড-মোতায়েন ২৮৮ পুলিশ-সিভিক
Hura, Purulia | Jul 1, 2026 প্রায় প্রতিদিনই ঘটছে পথ দুর্ঘটনা। পুরুলিয়া শহর, হুড়া থেকে রঘুনাথপুর। সেফ ড্রাইভ সেভ লাইভের প্রচার চলছে। তবু এক্সিডেন্টের বিরাম নেই। দুর্ঘটনা রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত পুরুলিয়া জেলা পুলিশের। আজ একযোগে খোলা হল তিনটি ট্রাফিক গার্ড। এই ট্রাফিক গার্ডগুলির দায়িত্বে থাকবেন ৩৮ জন পুলিশ আধিকারিক ও কর্মী। সহায়তার জন্য রাখা হচ্ছে ২৫০ জন সিভিক ভলেন্টিয়ার। জানালেন পুরুলিয়ার পুলিশ সুপার IPS কুমার সানি রাজ। জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার দুপুর ১ টার সময় উদবোধন করা হল হা