বলরামপুর: ঝাড়খন্ড বাংলা আন্তঃরাজ্য সীমানার দাঁতিয়া চেক পোস্টে SST ও পুলিশের ন্যাকা চেকিংয়ে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার
দাঁতিয়া চেক পোস্টে এস এস টি ও পুলিশের ন্যাকা চেকিংয়ের সময় বড় অঙ্কের নগদ টাকা উদ্ধার।বলরামপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোর রাতে ঝাড়খণ্ডের দিক থেকে বাংলা সীমানায় প্রবেশ করার সময় ন্যাকা চেকিংয়ে পাঁচটি পৃথক পৃথক গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ১১লক্ষ ৪২ হাজার ১০০ টাকা উদ্ধার হয়।ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত হয়।