গর্ভপাত করাতে অস্বীকার করায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে লাগাতার শারীরিক ও মানসিক নি/র্যাতন, এমনকি কুয়োয় ফেলে প্রা/ণে মেরে ফেলার চেষ্টার মা/রাত্মক অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে!
বীরভূমের আমোদপুরের বাসিন্দা ওই গৃহবধূর প্রায় দেড় বছর আগে বোলপুরের লায়েক বাজারের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর অ/ত্যাচার চলত। সম্প্রতি তাঁকে জোর করে গর্ভপাত করানোর জন্য চাপ ও হু/মকি দেওয়া হয়। শুধু তাই নয়, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় ধানবাদের একটি হোটেলে থাকাকালীন তাঁকে কুয়োর জলে ফেলে খু/নের চেষ্টাও করা হয় বলে দাবি তাঁর।
পুরো ঘটনা জানিয়ে আজ বোলপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
#BolpurNews #Birbhum #CrimeNews #BengalNews #BreakingNews #LocalNews