খেলার মাঠ থেকে স্কুটি চুরি আদ্রায়।ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।গত ৯ তারিখ আদ্রা থানার ওয়ারলেস ময়দানে পুঞ্চা থানা এলাকার বাসিন্দা বর্তমানে আদ্রার বাসিন্দা প্রদীপ কিস্কু স্কুটি রেখে ফুটবল খেলা দেখছিল।খেলা দেখে এসে দেখে স্কুটি নেই।অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে শুক্রবার বিকালে আদ্রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রদীপ কিস্কু।নির্দিষ্ট ধারার মামলা ঋজু করে চুরি যাওয়া স্কুটির খোঁজ শুরু করেছে বলে এদিন রাত্রী সাড়ে নয়টা নাগাদ আদ্রা থানার সূত্রে জানা যায়।