বরাবাজার: “প্রয়াত নেতার স্মৃতিতে অমর মঞ্চ, স্বাধীনতার দিনে তেরঙ্গায় শ্রদ্ধা—পুড়িয়ারায় আবেগঘন রাজীব স্মরণ”
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় নাম। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে এক নির্বাচনী প্রচারে আত্মঘাতী বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়।দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি আধুনিক প্রযুক্তি, টেলিযোগাযোগ ও কম্পিউটার ব্যবহারে গুরুত্ব দিয়েছিলেন। তাঁর উদ্যোগে ভারত প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে আরও এগিয়ে যায়। রাজীব গান্ধীর কর্মজীবন, আধুনিক ভারতের নির্মাণে তাঁর ভূমিকা এবং তাঁর অকাল মৃত্যু আজ