পাড়া: পাড়া থানার শাঁকড়া জন্ডিস মোড় এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের
Para, Purulia | Sep 27, 2026 রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পাড়া থানার ঝাঁপড়া–পাড়া সড়কের শাঁকড়া জন্ডিস মোড়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অজয় গঁরাই (৩০), বাড়ি পাড়া থানার শাঁকড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাইক ঝাঁপড়ার দিক থেকে ও একটি পাড়ার দিক থেকে আসছিল। শাঁকড়া জন্ডিস মোড়ের কাছে একটি বাইক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় চারজনই গুরুতর জখম হন। পুলিশ দ্রুত উপস্থিত হয়ে তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি