পুরুলিয়া ১: মহা ষষ্ঠীতে টামনা সার্বজনীন দুর্গা উৎসবের শুভ উদ্বোধন করলেন বিধায়ক জলধর মাহাতো
মহা ষষ্ঠীর পুণ্য তিথিতে প্রদীপ জ্বালিয়ে টামনা সার্বজনীন দুর্গা উৎসবের শুভ উদ্বোধন করলেন বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক জলধর মাহাতো। এদিন সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই পূজা মণ্ডপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়ক জলধর মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল-২ এর সভাপতি বিকাশ রেওয়ানী, মণ্ডল-৩ এর সভাপতি সুভাষ মাঝি এবং টামনা সার্বজনীন দুর্গা পূজা কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।