🔴 #মেমারী ।। সংবাদমাধ্যমের মুখোমুখি সিপিআইএম নেতা : সভা করার অনুমতি দিয়েও শেষ মুহূর্তে অনুমতি বাতিল করায় পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষো ভ , সাংবাদিকদের মুখোমুখি সিপিআইএম নেতা তাপস চ্যাটার্জী
সিপিআইএম নেতা শতরূপ ঘোষ সভার প্রধান বক্তা । অনুমতি পাওয়া সভার আয়োজন হঠাৎ করেই একদিন আগে বাতিল করে দিল মেমারী থানার পুলিশ । এমনটাই অভিযোগ তুলে সরব সিপিআইএম নেতৃত্ব । আজ মেমারীর সাতগাছিয়াতে সিপিআইএম সভার ডাক দিয়েছিল । প্রায় দিন দশেক আগেই মহকুমাশাসকের দপ্তরে আবেদন জানিয়ে অনুমতিও পেয়েছিল বামেরা । সেই মত এলাকায় প্রচার আয়োজন চলছিল লাগাতার । হঠাৎ গতকাল সন্ধ্যাবেলা মেমারী থানার পুলিশ সভার অনুমতি বাতিল করা হয়েছে বলে জানায় । এরপরেই আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন সিপিআইএম নেতা তাপস চ্যাটার্জী ।