জলপাইগুড়ি: ধূপগুড়ির স্কুলে বিষধর গোখরো সাপ ঢুকে পড়ার ঘটনায় চাঞ্চল্য
ধূপগুড়ির বোরাগাড়ি-১ নম্বর বিএফপি বিদ্যালয়ে পঠনপাঠনের সময় শ্রেণিকক্ষে বিষধর গোখরো সাপ ঢুকে পড়ে। দুই ঘণ্টার বেশি সময় সাপটি ঘোরাফেরা করলে শ্রেণিকক্ষে পঠনপাঠন স্থগিত থাকে। পরিবেশপ্রেমীরা সাপ উদ্ধার করে জঙ্গলে মুক্তি দেন।