পুরুলিয়া ১: পুরুলিয়ার বড়হাটে সরকারি আধিকারিকদের যৌথ অভিযান: নিয়ন্ত্রণে আনা হচ্ছে সবজির দরদাম
শহরের বাজারগুলিতে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে এবং নিত্যপ্রয়োজনীয় সবজির দরদাম নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ করল জেলা প্রশাসন। শনিবার পুরুলিয়ার বিখ্যাত ‘বড়হাট’ বাজারে একটি বিশাল যৌথ অভিযান চালায় একাধিক সরকারি দপ্তরের প্রতিনিধি দল। এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন আধিকারিক খাদ্য সুরক্ষার দায়িত্বে থাকা ফুড সেফটি অফিসার এবং ওজন ও মাপ পরিদর্শক দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা।