স্কুল ছাত্রীকে শ্লীলতাহনির ঘটনায় পরিচালন কমিটির সভাপতিকে দল থেকে বহিস্কার করলো তৃণমূল। মঙ্গলবার দুপুরে লোধাশুলিতে ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের তরফ থেকে শ্লীলতাহনির ঘটনাকে নিয়ে দলীয় মিটিং করা হয়। মিটিং শেষে ব্লক সভাপতি নরেন মাহাতো সাংবাদিক সম্মেলন করে ঝাড়গ্রাম থানা এলাকার হাই স্কুলটির দীর্ঘদিন ধরে পরিচালন কমিটির সভাপতি পদে থাকা ব্যক্তিকে দল থেকে বহিস্কার করা হয়। উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি দেবব্রত সাহা ।