বিশালগড়: পশ্চিম চম্পামুরা এলাকায় নাবালিকা বিয়ে বন্ধ করলো মহকুমা প্রশাসনের আধিকারিকরা
গোপন খবরের ভিত্তিতে মহকুমা প্রশাসনের আধিকারিকরা সোমবার বিকেলে পশ্চিম চাম্পামুরা এলাকায় নাবালিকা বিয়ে বন্ধ করতে সক্ষম হয়। মহকুমা প্রশাসনের আগাম খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মেয়ে এবং ছেলে। পরবর্তী সময়ে মহকুমা প্রশাসনের আধিকারিকরা ছেলের বাবা প্রদীপ দেব কে আটক করে বিশালগড় থানায় নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস।