মাটিগাড়া: শিলিগুড়ির একমাত্র মহিলা শিল্পী দোয়েলের হাতে অলংকারের জাদু
শিলিগুড়িতে ২০০৩ সাল থেকে দুর্গাপুজোর প্রতিমার অলংকার তৈরি করছেন দোয়েল দাস দে। নিজের হাতে মুকুট, হার, কানের দুলসহ নানা গয়না তৈরির পাশাপাশি তিনি আরও অনেক প্রতিমার অলংকার প্রস্তুত করেন। স্বামী ও শাশুড়ির সহযোগিতায় নিজের শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দোয়েল।