তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে বিষ্ণুপুর থানার পুলিশ এসে পৌঁছেছে। বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া একটি তোলাবাজির মামলায় পুলিশের তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে খবর, 'সেবাশ্রয়' প্রকল্পের নামে রিসর্ট মালিকের কাছ থেকে তোলাবাজির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে।* এফআইআর এ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে।