যুবসাথী ও ভূমিহীনদের জন্য রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্তিকরণ শিবির পরিদর্শন করলেন মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। রবিবার দুপুর দুটো নাগাদ চাঁচল পাঁচালী মাঠ এলাকায় আয়োজিত রেজিস্ট্রেশন ক্যাম্পে গিয়ে তিনি শিবিরের সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন এবং উপস্থিত আধিকারিকদের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, যুবসাথী ও ভূমিহীন কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনতেই এই বিশেষ রেজিস্ট্রেশন শিবিরের আয়োজন করা হয়।