বান্দোয়ান: বান্দোয়ানের ছিরুডিতে ফুটবল প্রতিযোগীতা
অন্যান্য বছরের ন্যায় এ বছরও চিরুডি আকিল ডাহার ইয়ুথ ক্লাবের পরিচালনায় চিরুডি ফুটবল মাঠে স্বর্গীয় কালিরাম সরেন স্মৃতি কাপ-এর তিন লাখ টাকার ফুটবল ধামাকা ৫-৬ সেপ্টেম্বর সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়।রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই খেলায় আনুমানিক পঞ্চাশ হাজার দর্শক খেলা উপভোগ করেন। লক্ষনীয়, মহিলাদের সংখ্যা বেশ উজ্জ্বল। উপস্থিত ছিলেন বিধায়ক লবসেন বাস্কে, পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাত, বিশিষ্ট সমাজ সেবী বৃন্দাবন মাহাত।