মাটিগাড়া: শিলিগুড়ির মহাবীরস্থানের জোড়া রেলগেট বন্ধের আশঙ্কা, সিপিআইএম প্রতিবাদে তৎপর
ফুলেশ্বরীর পর মহাবীরস্থানের জোড়া রেলগেট বন্ধের আশঙ্কায় শিলিগুড়িতে তোলপাড়। সিপিআইএমের উদ্যোগে প্রতিবাদ অবস্থান ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা জানান, রেলগেট বন্ধ হলে শহরের যোগাযোগ ব্যবস্থা ও দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হবে।