ইটাহার: ইটাহারের সরকারি পথসাথী লজে গোপনে দেহ ব্যবসা চালানোর অভিযোগ, লজের ঘর থেকে আটক এক নাবালক সহ এক স্কুল পড়ুয়া যুবতী
সরকারি পথসাথী লজে গোপনে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। লজের ঘর থেকে আটক এক নাবালক সহ স্কুল পড়ুয়া এক যুবতী। দীর্ঘদিন থেকে এই সরকারি লজে দেহ ব্যবসা চলছিল বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী সহ যুবসমাজের। বৃহস্পতিবার স্থানীয় বেশকিছু যুবক লজের ঘর থেকে দু'জনকে হাতে নাতে ধরে ফেলে। যুবতীকে স্কুলের পোষাকে ওই নাবালকের সঙ্গে ঘরে পাওয়া যায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় চৌরঙ্গী মোড় বাস টার্মিনাস চত্বরে। ইটাহার থানার পুলিশ দু'জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।