বান্দোয়ান: তিন বছর আগে হারিয়ে যাওয়া বান্দোয়ান এলাকার এক নাবালিকাকে বিহার থেকে উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশ
পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার অন্তর্গত এলাকায় ২০২৩ সালের ৩রা জানুয়ারি এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং তাকে খুঁজতে তৎপর হয়।সোমবার আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় অবশেষে, দীর্ঘ তিন বছরের প্রচেষ্টা ও পুলিশের ব্যাপক তৎপরতার পর মেয়েটিকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়। সে বিহারের একটি জায়গায় তার শিক্ষকের সাথে আত্মগোপন করে ছিল এবং সবার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল।