নিতুড়িয়া: নিতুড়িয়া ব্লকে আবাস যোজনায় বাংলার বাড়ি তৈরি করতে ১২০০টাকায় ১০০সি এফ টি বালি দেওয়া শুরু হল
মুখ্যমন্ত্রীর নির্দেশে 1200টাকায় 100সেফটি বালি দেওয়া প্রথম শুরু হল নিতুড়িয়া ব্লকে।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আবাস যোজনায় উপভোক্তাদের জন্য বাড়ি তৈরি করতে নিতুড়িয়া ব্লক প্রশাসন সরকারের নির্দেশ মত তাদের 1200টাকায় এক ট্রাক্টর বা 100সি এফ টি বালি দেওয়া শুরু করল।পুরুলিয়া জেলার মধ্যে প্রথম নিতুড়িয়া ব্লকে রবিবার থেকে নিতুড়িয়া ব্লক প্রশাসনের উদ্যোগে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়।ব্লক প্রশাসনের নির্দিষ্ট বালি স্টক থেকে এই বালি দেওয়া হচ্ছে।