বিনপুর ২: কানাইসর পাহাড় পুজোয় হাজার হাজার মানুষের সমাগম
বিনপুর 2 নম্বর ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কানাইসর পাহাড়। শনিবার কানাইসর পাহাড় পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয়। প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার হয় এই পাহাড় পুজো। পাহাড় পুজোতে মেতে ওঠেন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও এরাজ্যের হাজারো মানুষ। জানা গেছে কানাইসর পাহাড় পুজো অনেক প্রাচীন। মূলত এখানকার আদি জনজাতি বাসিন্দারা চাষবাসের আগে প্রাকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়ের পুজো করে থাকেন।