রায়গঞ্জ: রায়গঞ্জ B.P.S. ক্লাবের ৪১ তম বর্ষে কালীপুজোর শুভ উদ্বোধন, মন্দিরাকৃতির প্যান্ডেল তৈরি
রায়গঞ্জ পূর্ব নেতাজী পল্লীর B.P.S. ক্লাবের ৪১ তম বর্ষের কালীপুজো শনিবার রাতে রামকৃষ্ণ মিশনের স্বামীজির দ্বারায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এবারে প্যান্ডেল তৈরি হয়েছে ধানের তুষ ও ভুট্টা দিয়ে কাল্পনিক মন্দিরের আকারে। পুজো প্রাঙ্গণ সাজানো হয়েছে বিশেষ আলোকসজ্জায়।