এক ঝলকে দেখুন বলরামপুর ব্লকে আন্তর্জাতিক যোগ দিবস পালনের কিছু বিশেষ মুহূর্ত।
বলরামপুর কৃষক বাজার প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। শিশু-কিশোর, যুবক-যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন যোগাভ্যাস কর্মসূচিতে। উপস্থিত ছিলেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। সুস্থ শরীর ও মানসিক প্রশান্তির বার্তা ছড়িয়ে দিতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে। ছবিতে ধরা রইল সেই সুন্দর মুহূর্তগুলির কিছু ঝলক 𝐍𝐄𝐖𝐒-𝐕𝐎𝐈𝐂𝐄 𝐎𝐅 𝐏𝐔𝐑𝐔𝐋𝐈𝐀 ক্লিকে ।।