মাথাভাঙা ১: শান্তি চুক্তি ও আলাদা রাজ্যের দাবিতে মাথাভাঙ্গা রেলস্টেশনের সামনে কে এস ডি ভিড় পক্ষ থেকে অনশন
অন্যান্য স্থানের পাশাপাশি বুধবার বেলা দুটো নাগাদ মাথাভাঙ্গাতেও শুরু হলো অনশন কর্মসূচি। কোচ রাজবংশী, কামতাপুরী জাতীয় দল সংগঠনের যৌথ উদ্যোগে এই অনশন। এদিন মাথাভাঙ্গা রেলস্টেশনের সামনে এই গণ অনশন কর্মসূচি শুরু করা হয়।জানা গেছে দ্রুত শান্তি চুক্তির মাধ্যমে পৃথক বা কোচবিহার রাজ্য পুনর্গঠন,কোচ রাজবংশী জনগোষ্ঠীকে জনজাতিকরণ সহ মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এই অনশন।