বাঘমুণ্ডী: জনতার দরবারে সাধারণ মানুষের সমস্যা শুনলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো
জনতার দরবারে সাধারণ মানুষের সমস্যা শুনলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। বাঘমুন্ডি বিধানসভার থেকে নব নির্বাচিত বিধায়ক হয়েছেন রহিদাস মাহাতো। বিজেপির চিহ্নে এই প্রথম জয়ী বিধায়ক। সাধারণ মানুষের পরিষেবা দিতে সকাল সকাল জারগোতে তার নিজ বিধায়ক কার্যালয়ে মানুষের সমস্যা শুনেন। এবং তা সমাধানে দ্রুত প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন। সোমবার সকাল ১০ টা নাগাদ এই চিত্র লক্ষ্য করা গেল।