নিতুড়িয়া: নিতুড়িয়াতে আবগারি দফতরের অভিযান,১০লিটার অবৈধ মদ ও ৮০ লিটার তরল বাজেয়াপ্ত করল
নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে নিতুড়িয়া থানা এলাকায়। বুধবার নিতুড়িয়া থানার অন্তর্গত উত্তরা ঝনকা, পুয়াপুর, মহেশনদী,শালতোড়া, সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালিয়ে ১০লিটার অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ ৮০লিটার তরল বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করে দেয়।