পাড়া: পাড়া ব্লকে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে একাধিক কর্মসূচি, নোয়াখালীর গণহত্যার স্মরণসভা
Para, Purulia | Oct 10, 2026 পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে রবিবার পাড়া ব্লকের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সকাল ১০টা নাগাদ ভালপাহাড়ি রাধামাধব আশ্রমে স্বামীজির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর দুবড়া এলাকায় স্থানীয় সদস্যদের সঙ্গে বৈঠক করে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি এবং ‘Gen Z Revolution’ নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে সাঁওতালডি এক নম্বর গেটে ১৯৪৬ সালের ১০ অক্টোবর বাংলাদেশের নোয়াখালীতে হিন্দু গণহত