সাঁইথিয়া: আমোদপুরে রক্তদান শিবির, রক্তদান করল শতাধিক মানুষ; উপস্থিত জেলা সভাধিপতি কাজল শেখ ও সাংসদ অসিত মাল
আজ বৃহস্পতিবার দুপুরে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত আমোদপুরের ঈশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাহাড়ি বাবা যুবশক্তির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। অংশ নিলেন ১০০ জনেরও বেশি রক্তদাতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ, সাংসদ অসিত মাল সহ বিশিষ্টজনেরা। মূলত থ্যালাসেমিয়া ও জরুরি রোগীদের জন্য এই উদ্যোগ।