পুরুলিয়া ১: এবার দল ছাড়লেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিলাল খান
পুরুলিয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ঘোষিত প্রার্থীকে পছন্দ না হওয়ায় নির্বাচনের আগেই দলীয় কার্যকলাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বিলাল খান। নির্বাচনী প্রচারের কোনও কর্মসূচিতেই তিনি অংশগ্রহণ করেননি। বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন তিনি। এদিন নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন বিলাল খান।