মেদিনীপুর সদর ব্লকের তামাক বাড়ি এলাকায় আদিবাসী অধ্যুষিত গ্রামটির বাসিন্দাদের যাতায়াতের জন্য পাকা রাস্তার দাবী দীর্ঘদিনের ছিল। সেইমতো সেই রাস্তার বেশিরভাগ কাজ সম্পন্ন হল শনিবার। বিধায়ক সুজয় হাজরা জানিয়েছেন-স্থানীয়দের দাবি মত প্রায় ৭ লক্ষ টাকা বরাদ্দে এই কাজ হয়েছে।