পাড়া: পাড়া থানার ঝাঁপড়ায় রাস্তার উপর বিশাল অশথ্য গাছ ভেঙে পড়ে সাময়িক যানজট
Para, Purulia | Sep 25, 2026 পাড়া থানার অন্তর্গত পুরুলিয়া–বরাকর রাজ্য সড়কের ঝাঁপড়া নিমতলা এলাকায় রাস্তার উপর বিশাল অশথ্য গাছ ভেঙে পড়াকে ঘিরে সাময়িক যানজটের সৃষ্টি হয়। শুক্রবার দুপুর প্রায় সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে গাছটির গোড়া নরম হয়ে যাওয়ায় আচমকাই সেটি উপড়ে পড়ে। ভেঙে পড়ার সময় একটি বিদ্যুৎবাহী তারের উপর গাছটি পড়ে যায়। তবে সৌভাগ্যবশত ঘটনায় কোনও মানুষ বা যানবাহনের ক্ষয়ক্ষতি হয়নি। গাছটি রাস্তার উপর পড়ে যা