কলকাতা: কলকাতা বিমানবন্দরে লেজার আলোয় দিকভ্রান্ত পাইলট, মাঝ আকাশে চক্কর কাটল বিমান
মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএচ-১৮৪ ফ্লাইটের পাইলট লেজার আলোয় দিকভ্রান্ত হয়ে কলকাতা বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে না পারায় মাঝ আকাশে চক্কর কাটেন। পরে নিরাপদে অবতরণ করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। ১৫৯ যাত্রী ও ৭ ক্রু সদস্য সুস্থ রয়েছেন।