পাড়া: পাড়া ব্লকের ঠাকুরডি গ্রামে বিজেপির বুথ সভাপতির মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত বিজেপি নেতৃত্ব
Para, Purulia | Jul 5, 2026 পাড়া বিধানসভার পাড়া ৩ নং মন্ডলের উদয়পুর অঞ্চলের ঠাকুরডি বুথের বিজেপির বুথ সভাপতি বিমল মন্ডল প্রয়াত হয়েছেন। আজ রবিবার বিকেল চারটে নাগাদ ঠাকুরডি গ্রামে দলীয় কর্মীর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানালো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন মন্ডল সভাপতি জয়দেব মন্ডল সহ সমস্ত মন্ডল এর নেতৃত্বরা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।