বরাবাজার: সিন্দরীর পথে তেরঙ্গার ঢেউ, দেশাত্মবোধের স্লোগানে মুখরিত জনপদ
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সারাদেশ জুড়ে চলছে হাড় ঘর তিরাঙ্গা যাত্রা দেশের সর্বত্র জাতীয় পতাকা নিয়ে, রেলির মাধ্যমে দেশাত্মবোধের শ্লোগানে মুখরিত হয়ে চলছে এই কর্মসূচি পিছিয়ে নেই জঙ্গলমহলের জনসাধারণও। শুক্রবার সকালে বরাবাজার ব্লকের অন্তর্গত সিন্দরীতে আয়োজিত হল এক বর্ণাঢ্য হরঘর তিরাঙ্গা যাত্রা কর্মসূচি। জাতীয় পতাকা হাতে পথে হাঁটলেন সাধারণ মানুষ সহ ছাত্র-ছাত্রী অভিভাবকরা। দেশাত্মবোধ, দেশপ্রেম জাগরণের এক মূর্ত প্রতীক হয়ে রইল সিন্দরী গ্রাম