বরাবাজার: বনদপ্তরের তৎপরতায় উদ্ধার বিশাল গোখরো, স্বস্তি লঙ্কা গ্রামবাসীদের
বরাবাজারের লঙ্কা গ্রামে গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হল বিশাল আকৃতির একটি গোখরো সাপ। দুপুর নাগাদ বাড়ির আশপাশে সাপটিকে দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বরাবাজার বনদপ্তরে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণ চেষ্টার পর নিরাপদে সাপটিকে উদ্ধার করেন তাঁরা। পরে সাপটিকে নিয়ে গিয়ে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বনদপ্তরের তৎপরতায় স্বস্তি ফেরে লঙ্কা গ্রামের বাসিন্দাদের মধ্যে।