মারুতি ইকো গাড়ি থেকে প্রায় ৬১ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার, আটক দুই জন নেশা কারবারি।
পি.আর.বাড়ি থানার ওসি রতন রবি দাস গোপন খবরের ভিত্তিতে TR 07 H 0668 নম্বরের একটি মারুতি ইকো গাড়িতে অভিযান চালিয়ে ৬০.৬৭০ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করে।
গাড়িতে থাকা দুই নেশা কারবারি বিশ্বমনি ত্রিপুরা ও অমিত ত্রিপুরা, তাদের বাড়ি যাত্রাপুর থানাধীন থলিবাড়ি এলাকায়, দুজনকে আটক করে।
এন.ডি.পি.এস. ধারায় মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ।