পাড়া: ১৪৭ বছরে দুবড়া ষোলআনা দুর্গামন্দিরের দুর্গাপুজো, মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ঘিরে উৎসবের আমেজ
Para, Purulia | Oct 17, 2026 পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত দুবড়া ষোলআনা দুর্গামন্দিরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছর ১৪৭তম বর্ষে পদার্পণ করল। প্রাচীন এই পুজোকে ঘিরে স্থানীয় এলাকার মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে গভীর আবেগ ও উৎসাহ। শনিবার মহাসপ্তমীর পূর্ণ লগ্নে সকাল সাতটা নাগাদ স্থানীয় মোড়ল বাঁধ জলাশয় থেকে মহিলাদের কলসযাত্রার মধ্য দিয়ে নবপত্রিকার আগমন অনুষ্ঠান সম্পন্ন হয়। ধর্মীয় রীতিনীতি মেনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার মহিলারা। নবপত্রিকার আগমনকে কেন্দ্র করে মন্দির চত