পুরুলিয়া ২: ৪.৬ লিটার অবৈধ ফেনসিডিল সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়ার মফঃস্বল থানার পুলিশ পুরুলিয়া বাঁকুড়া রাজ্য সড়কে
৪.৬ লিটার অবৈধ ফেনসিডিল সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়ার মফঃস্বল থানার পুলিশ। পুরুলিয়া বাঁকুড়া রাজ্য সড়কের ভাঙড়া মোড়ের অদূরে একটি স্কুটি গাড়ির তল্লাশি করার সময়ই ওই ফেনসিডিল কাশি সিরাপ উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে আজ আদালতে তোলা হবে।