Coochbehar| সেবা সংকল্প অভিযানে বৃক্ষরোপণ কর্মসূচি।
কোচবিহার উত্তর বিধানসভার ৫ নম্বর মণ্ডলে ভারতীয় জনতা তপশিলি মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার জেলা সভাপতি রাজকুমার কার্জী, ৫ নম্বর মণ্ডল সভাপতি সুজন কর-সহ দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা।