কাঁকসা: জঙ্গলের মাঝে আগুনে পুড়ে ছাই দামি চার চাকা গাড়ি,কাঁকসার বামুনাড়া এলাকায় চাঞ্চল্য,ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
রবিবার সকালে কাঁকসার বামুনারা এলাকায় একটি চারচাকা গাড়িকে দেখতে পান এলাকার বাসিন্দারা।জঙ্গলের মাঝে জলাশয়ের পাশে গাড়িটি পুড়ে ছাই হয়ে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ।এর পরেই কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানালে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।রহস্য জনক এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। রবিবার সকালে স্থানীয়রা প্রথম দেখতে পান বামুনারা গ্রামের ভট্টাচার্য্য পুকুরের কাছে একটি চার চাকা গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে পড়ে রয়েছে।