ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম ৯ নম্বর ওয়ার্ডে 'চায়ের আড্ডা'র মাধ্যমে বিধায়কের সরাসরি কথা-বার্তা
ঝাড়গ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ সাধারণ মানুষের সঙ্গে 'চায়ের আড্ডা'র মাধ্যমে সরাসরি মতবিনিময় করেছেন। জনসাধারণের অভাব-অভিযোগ শুনে তাদের জন্য ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি।