বরাবাজার: কেড়রো গ্রামে জালে আটকে ৩০ কেজির বিশাল অজগর! তৎপর বনদপ্তর, উদ্ধার করে জঙ্গলে মুক্তি
বুধবার সকালে বরাবাজার ব্লকের তুমড়াশোল অঞ্চলের কেড়রো গ্রামে ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দেখতে পান, একটি জালে আটকে রয়েছে বিশাল আকৃতির একটি অজগর। খবর দেওয়া হয় বরাবাজার বনদপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা। এরপর বেশ কিছুটা সতর্কতার সঙ্গে জাল থেকে অজগরটিকে উদ্ধার করা হয়। বনদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ৩০ কিলোগ্রাম এবং দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। উদ্ধারের পর সাপটিকে নিয়ে যাওয়া হয় নিরাপদ জঙ্