বরাবাজার: বরাবাজারে চারাগাছ রোপন করে সবুজের বার্তা দিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক
শ্রাবণের শেষের প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে পরিবেশ রক্ষায় মায়ের নামে একটি গাছ কর্মসূচির অঙ্গ হিসেবে চারাগাছ রোপন করলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লব সেন বাসকে। মঙ্গলবার দুপুর নাগাদ তিনি বরাবাজার কৃষি দপ্তরের বীজ তৈরীর জমিতে উপস্থিত হয়ে তিনি এই চারাগাছ রোপন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন বরাবাজার বনাধিকারিক হীরক সিনহা ছাড়াও অন্যান্যরা।