হাড়োয়া: পায়রাগাছা এলাকায় মোটরবাইক দূর্ঘটনায় গুরুতর আহত 1 কিশোর
হাড়োয়া ব্লকের পায়রাগাছা এলাকায় বুধবার রাত আটটা নাগাদ দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন মোটরবাইক আরোহী এক কিশোর। স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর এদিন রাতে আহত কিশোর এক ব্যক্তির মোটরবাইকের পিছনে বসে যাচ্ছিল,পায়রাগাছা এলাকায় অপর একটি মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়,ঘটনায় মোটরবাইক থেকে মুখ থুবড়ে পড়ে গুরুতর আঘাত পান ওই কিশোর।