পাড়া: পাড়া থানার কিনিসায়ের গ্রামে বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে পূজা, কলস যাত্রা ও নরনারায়ণ সেবার আয়োজন
Para, Purulia | Jul 1, 2026 পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত কিনিসায়ের গ্রামে বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বুধবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশেষ পূজা-অর্চনা ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। কিনিসায়ের ষোল আনা কমিটির পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সকাল থেকেই ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। বুধবার সকাল প্রায় ৮টা নাগাদ গ্রামের একটি স্থানীয় জলাশয় থেকে কয়েকশো মহিলা কলস মাথায় নিয়ে বর্ণাঢ্য কলস যাত্রায় অংশগ্রহণ করেন। ভক্তিমূলক পরিবেশে এই কলস যাত্রার মধ্য দ