২৬ এর বিধানসভা নির্বাচনের আগে নদীয়ার পলাশীপাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী কে হবে এই নিয়ে চলছে গুঞ্জন। বিভিন্ন মহল থেকে ভেসে আসছে একাধিক নাম। তৃণমূলের বর্তমান বিধায়ক মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিতে জেল খেটে এসেছেন তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী পরিবর্তন হবে পলাশী পাড়ায়, এর মধ্যে একটি নাম ভেসে আসছে বিশিষ্ট সমাজসেবী অনুপ্রের নাম। বিভিন্ন এলাকায় তিনি সমাজসেবা সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংগঠন তৈরি করছেন বলে খবর আসছে।