জয়পুর: আস্তিক ইলেভেন মহিলা চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতার জয়ী কলকাতা মহিলা ফুটবল দল। জয়পুর আরবিবি হাই স্কুল মাঠে
আস্তিক ইলেভেন মহিলা চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়ী কলকাতা মহিলা ফুটবল দল। রবিবার জয়পুর আরবিবি হাই স্কুলের মাঠে ফাইনাল খেলাটি হয়। জয়পুর থানার সহযোগিতায় এবং খেদাটাঁড় মহিলা ফুটবল দলের পরিচালনায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফাইনালে কলকাতা মহিলা ফুটবল দল মুখোমুখি হয় শিলিগুড়ি মহিলা ফুটবল দলের। শেষ পর্যন্ত জয় পায় কলকাতার দল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।